বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

ছড়া



বাংলা ছড়া, বাংলা সাহিত্যের বহুবিস্তৃত ও বিকাশমান ধারা বা শাখার একটি উজ্জ্বল ও শক্তিনির্ভর মাধ্যমইংরেজি ভাষা-সাহিত্যের Rhyme-এর সঙ্গে এর সম্পর্ক খুঁজে পাওয়া গেলেও, বাংলা ছড়া ও কিশোর-উপযোগী কবিতা একটি বিশেষ সাহিত্যযাত্রার পথকে নিরাবিষ্টতায় নির্দেশ করে-যা অঞ্চলের মানুষের মৌলিক প্রতিসরণ ও ইতিহাসকে সহজেই তুলে ধরে সর্বান্তকরণের লৌকিক যাত্রায়ধর্ম-রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, প্রকৃতিনীতি ও ভাবনীতিকেও মর্যাদার স্বোপার্জিত ভূমিতে তুলে ধরেআমাদের গৌরবোজ্জ্বল ও অহংকারের শীর্ষবিন্দু ছুঁয়ে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধকে একাগ্রে প্রাতঃঐতিহাসিকতার সত্যসৌধে উপস্থাপন করেপ্রতিজন বাঙালির জাতীয়তাবাদ ও বিশ্বাসকে অকুণ্ঠচিত্তে প্রকাশ করে-নির্মেদ নিরালঙ্কারিক যুক্ত-মুক্তের অক্ষরক্রমিকেএর মধ্য দিয়ে আমাদের আচার-ব্যবহার, প্রতিদিনের চাহিদা-সম্পৃক্তি ও জ্ঞান-বিজ্ঞানের অমিত বিস্তৃত সোমত্ত যাত্রাকে অনুসন্ধিসু ও আবিষ্কারপ্রবণতায় সমৃদ্ধ করে তোলেআমরা বিশ্বাস করি, মানুষের সংখ্যাতীত স্বপ্ন-সম্ভব সম্ভাবনাকে এ-জাতীয় সংগ্রহ প্রাণে প্রাণে সৌন্দর্যবর্ধনের অনুকরণ-অনুসরণমন্ত্রে উজ্জীবিত করে বাস্তবিক কর্ম-প্রয়াস সম্পাদনে সাম্যবাদী করে তুলবে
বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া : সম্পাদনা : আহমেদ ফিরোজ; ছড়া সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১০; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১৮০ টাকা








কবি ও ছড়াকার আহমেদ ফিরোজ
বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ভাষা, সাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণায় আত্মনিয়োগকবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যযাত্রার প্রারম্ভ, গান-গল্প-প্রবন্ধ-ছড়া-চিত্রনাট্য-কলাম প্রভৃতি বিষয়ে নিয়মিত লিখে চলেছেনআধুনিক বিশ্বের ভয়ঙ্কর দুটি শক্তি : রাজনীতিক ও যাজক, তাদের ভণ্ডামির বিরুদ্ধে তুলে ধরেছেন কলম-সম্ভাবনা গদ্য-পদ্য, লিখছেন খোলামত ও মতাদর্শ
জন্ম : ১ জানুয়ারি ১৯৭৬ (সনদপত্রানুযায়ী), নাটোর জেলার চাঁন্দাই গ্রাম দাদাবাড়ি; বেড়ে ওঠা ও বসবাস আটঘরিয়া, পাবনাপিতা : মাহবুব-উল-আলম; মাতা : ফরিদা বেগম বেবি
সম্পাদিত পত্রিকা : বিবিক্ত (একটি সাহিত্যোদ্যোগ); বুক রিভিউ (সমালোচনা ও গবেষণা কাগজ)
প্রকাশিত গ্রন্থ :
কবিতা : ক ফোঁটা জলের টানে (২০০৫); কাঠমানুষের কলমাবির্ভাব (২০০৮) 
গল্প : দি লাইট অফ ডেড নাইট (২০০৫) 
উপন্যাস : প্রেম রোগ বিলাস (২০১০) 
প্রবন্ধ-গবেষণা : শূন্যদর্শন (২০০৫); সবকিছু ভেঙে পড়ে (২০০৫); শূন্যদর্শন (পরিবর্ধিত ২য় সংস্করণ, ২০১১) 
গবেষণা : না-গল্প না-কবিতা (২০০৬) 
জীবনী : জসীমউদ্দীন (২০০৯); সোহরাওয়ার্দী (২০০৯); শরচন্দ্র চট্টোপাধ্যায় (২০১৩) 
সংকলন ও সম্পাদনা : বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া (২০১০); শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান (২০১৩)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদনা : স্বাধীনতার ঘোষক, সংবিধান এবং বঙ্গবন্ধু (প্রবন্ধ সংকলন, ২০০৯); ১৫ আগস্ট : মর্মন্তুদ মৃত্যুচিন্তা (প্রবন্ধ সংকলন, ২০১০); ফিরে দেখা ১৫ আগস্ট (প্রবন্ধ সংকলন, ২০১১); বাংলার অবিসংবাদিত মহানায়ক (প্রবন্ধ সংকলন, ২০১১); ১৫ আগস্টের শোকগাথা (প্রবন্ধ সংকলন, ২০১২); বিজয়ের ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); ’৭১ শেখ মুজিব বাংলাদেশ (প্রবন্ধ সংকলন, ২০১২); বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); মুক্তিযুদ্ধ ৭১ (সম্পাদনা, ২০১৩)
নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্বপ্নখেকো, জন্মক্ষুধা, দলন, মৃত্যুঘুম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন