মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

আহমেদ ফিরোজ









আহমেদ ফিরোজ
কবি, গল্পকার ও প্রাবন্ধিক
বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণায় আত্মনিয়োগকবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যযাত্রার প্রারম্ভ, গান-গল্প-প্রবন্ধ-ছড়া-চিত্রনাট্য-কলাম প্রভৃতি বিষয়ে নিয়মিত লিখে চলেছেনআধুনিক বিশ্বের ভয়ঙ্কর দুটি শক্তি : রাজনীতিক ও যাজক, তাদের ভণ্ডামির বিরুদ্ধে তুলে ধরেছেন কলম-সম্ভাবনা গদ্য-পদ্য, লিখছেন খোলামত ও মতাদর্শ
জন্ম : ১ জানুয়ারি ১৯৭৬ (সনদপত্রানুযায়ী), নাটোর জেলার চাঁন্দাই গ্রাম দাদাবাড়ি; বেড়ে ওঠা ও বসবাস আটঘরিয়া, পাবনাপিতা : মাহবুব-উল-আলম; মাতা : ফরিদা বেগম বেবি
সম্পাদিত পত্রিকা : বিবিক্ত (একটি সাহিত্যোদ্যোগ); বুক রিভিউ (সমালোচনা ও গবেষণা কাগজ)
প্রকাশিত গ্রন্থ :
কবিতা : ক ফোঁটা জলের টানে (২০০৫); কাঠমানুষের কলমাবির্ভাব (২০০৮) 
গল্প : দি লাইট অফ ডেড নাইট (২০০৫) 
উপন্যাস : প্রেম রোগ বিলাস (২০১০) 
প্রবন্ধ-গবেষণা : শূন্যদর্শন (২০০৫); সবকিছু ভেঙে পড়ে (২০০৫); শূন্যদর্শন (পরিবর্ধিত ২য় সংস্করণ, ২০১১) 
গবেষণা : না-গল্প না-কবিতা (২০০৬) 
জীবনী : জসীমউদ্দীন (২০০৯); সোহরাওয়ার্দী (২০০৯); শরচন্দ্র চট্টোপাধ্যায় (২০১৩) 
সংকলন ও সম্পাদনা : বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া (২০১০); শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান (২০১৩)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদনা : স্বাধীনতার ঘোষক, সংবিধান এবং বঙ্গবন্ধু (প্রবন্ধ সংকলন, ২০০৯); ১৫ আগস্ট : মর্মন্তুদ মৃত্যুচিন্তা (প্রবন্ধ সংকলন, ২০১০); ফিরে দেখা ১৫ আগস্ট (প্রবন্ধ সংকলন, ২০১১); বাংলার অবিসংবাদিত মহানায়ক (প্রবন্ধ সংকলন, ২০১১); ১৫ আগস্টের শোকগাথা (প্রবন্ধ সংকলন, ২০১২); বিজয়ের ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); ’৭১ শেখ মুজিব বাংলাদেশ (প্রবন্ধ সংকলন, ২০১২); বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর (প্রবন্ধ সংকলন, ২০১২); মুক্তিযুদ্ধ ৭১ (সম্পাদনা, ২০১৩)
নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্বপ্নখেকো, জন্মক্ষুধা, দলন, মৃত্যুঘুম

মুক্তিযুদ্ধ একাত্তর


একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনা ও জাতিসত্তার পরিচয় বিশ্বসভায় সগৌরবে তুলে ধরতে পেরেছিআর আমাদের ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা প্রদর্শন বিশ্ববাসীকে হতবাক করেছেমূলকথা, এই স্বাধীনতা লাভ করতে এ জাতিকে চড়া মূল্য দিতে হয়েছেবহু সোনার সংসার ভেঙে গেছেবহু মায়ের কোল খালি হয়েছেআবাল-বৃদ্ধ-বনিতার রক্তধারায় সিক্ত হয়ে আছে এই শ্যামল বাংলার মাটিসে কারণে এই অর্জন আমাদের সবার কাছে অতি পূত-পবিত্র
মুক্তিযুদ্ধের ধারাবাহিক কালবিচারে এ গ্রন্থে উঠে এসেছে-লাহোর প্রস্তাব (১৯৪০), যুক্তফ্রন্টের ১১ দফা (১৯৫৪), আওয়ামী লীগের ৬ দফা (১৯৬৬), সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা, স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর সরকার, পাকসেনাদের আত্মসমর্পণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণমোটকথা, একাত্তরের অর্জন ও সংগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধ একাত্তর


মুক্তিযুদ্ধ একাত্তর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১৩; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : আকরাম রতন; মূল্য : ২৫০ টাকা
সূত্র : http://rokomari.com/book/10360

শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান


আধুনিক বাংলা কবিতার ইতিহাসে মাত্র এক দশকের কাব্য-সাধনায় যিনি সম্পূর্ণযাত্রার নির্দিষ্টতা নিশ্চিত করেছিলেন, তিনি কবি আবুল হাসানসৃষ্টি বীজমন্ত্রে আবুল হাসান তাঁর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়, নতুন দিনের সুর ব্যঞ্জনায়আত্মগত দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, স্মৃতিমুগ্ধতা, নিঃসঙ্গভাবনা ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতার মূল সুরসেসবের আলেখ্য এবং অন্তর্গত রূপ তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেনসার্থকভাবে প্রতিফলিত করেছেন পাঠকের কবিতাপ্রীতির আয়নায়
একজন কবি হিসেবে আমরা যাকে কবিসুলভ ব্যক্তিত্ব বলে উল্লেখ করে থাকি আবুল হাসান ছিলেন তাইকবিতার প্রতি পুরোপুরি সমর্পিতনিজের কবিতা সম্পর্কে দারুন উদ্বেলিত থাকতেন সবসময়কোনো কবিতা সম্পর্কেই তিনি নিঃসংশয় ছিলেন না, কখনোই বলেননি-ভালো হয়েছে এবং সে কারণেই হয়তো তিনি নিরন্তর কবিতা লিখে যেতে পেরেছেনএমন কি রোগসজ্জায়, ভ্রমণে অথবা ব্যক্তিগত আলাপচারিতার সময়েও তাঁর কণ্ঠে কবিতার কথা ঘুরেফিরে এসেছেকবিতাই ছিল তাঁর একমাত্র আরাধ্য বিষয়নারী, প্রেম, প্রকৃতি, দুঃখ, যন্ত্রণা, দাহ, কোনো কিছুই নয়, আবার সবকিছুই তাঁর কবিতার, একমাত্র কবিতার উপাদান হয়ে উঠেছে...
আবুল হাসান-এর কবিতা তরুণ-প্রাণের নিরন্তর সঙ্গী, পাঠকদের সে কারণে আন্দোলিত করবে সবসময়...
কবিতার সঙ্গে কবির সংক্ষিপ্ত জীবনপঞ্জি-এ-গ্রন্থকে গবেষক ও কবিতাপ্রিয় পাঠকের কাছে আরো দরকারি করে তুলেছে।


শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান; সংকলন ও সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১৩; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : ধ্রুব এষ; মূল্য : ১৩০ টাকা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


জীবনদরদী মহাপ্রাণ সাহিত্যস্রষ্টা শরচন্দ্র চট্টোপাধ্যায়বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম জ্যোতিষ্ক তিনিযিনি তাঁর সীমিত কালখণ্ড ও ভূমিখণ্ডকে স্বচ্ছন্দে অতিক্রম করে এক যুগোত্তীর্ণ মর্যাদায় অধিষ্টিত হয়ে আছেন বাঙালি পাঠকসমাজেতাঁর কালজয়ী খ্যাতি দেশের সীমাকে অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করে বিদেশি পাঠক-হৃদয়কেও জয় করেছে
অভূতপূর্ব সাহিত্যখ্যাতির সঙ্গে শরচন্দ্রের জীবন ঘিরে তৈরি হয়েছিল নানা জনশ্রুতি, প্রবাদ ও অপপ্রচারএ-কথা ঠিক, শরচন্দ্রের জীবন বিপুল বৈচিত্র্যে আকীর্ণতাঁর প্রথম জীবনের অনেকটা সময় কেটেছে বেপরোয়া, উচ্ছৃঙ্খল, ছন্নছাড়া ও ভবঘুরে রূপেফলে তাঁর জীবন বেশ রহস্যময়এই রহস্যের আবরণ সরিয়ে তাঁর জীবন-ইতিহাসের সঠিক উপাদান সংগ্রহ করে কবি ও গবেষক আহমেদ ফিরোজ উন্মোচন করেছেন অনেক অজানা অধ্যায়কে-যা শরপ্রেমী পাঠক ও গবেষকদের আকর্ষণ করবে


শরচন্দ্র চট্টোপাধ্যায় : আহমেদ ফিরোজ; জীবনীগ্রন্থ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১৩; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৭০ টাকা

বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর


বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতাটানা ৯ মাসের সশস্ত্র যুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা১৯৫২ সাল থেকেই শুরু হয়েছিল রক্তদানের পালাতারপর রাজনীতির দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছিল স্বাধীনতার দ্বারপ্রান্তেএকাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাতে যা আছে, তা-ই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলারআহ্বান জানিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন-এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামবলতে গেলে সেদিনই বাঙালির বুকে স্বাধীনতার বীজমন্ত্র বোনা হয়ে যায়
বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর স্বাধীনতা অর্জন ও ৪০ বছর পরবর্তী মূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে মহামানব শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম পাঠক-চাহিদার সম্পূর্ণতার পথকে ইতিহাসসমৃদ্ধ করেছে এ-গ্রন্থ পাঠযাত্রা।


বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১২; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ২৫০ টাকা

’৭১ শেখ মুজিব বাংলাদেশ


রাজনৈতিক অঙ্গনে গভীর বিভক্তি; এর পাশাপাশি জাতীয় প্রশ্নে অনৈক্য আমাদের এগিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধাউদ্বেগের বিষয়, দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো তপরযুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছেবিচার সুষ্ঠুভাবে সম্পন্ন ও কার্যকর হলে তা এ ধরনের অপশক্তির তপরতা রোধে বিশেষ সহায়ক হবেএতে আইনের শাসন জোরদার হবে এবং দেশজুড়ে আসবে অর্থনৈতিক মুক্তিসে কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে আরো বেশি যত্মবান, আকণ্ঠ সেনাধিনায়কইত্যাদি বিষয়ে গভীর মনোযোগ উঠে এসেছে ৭১ শেখ মুজিব বাংলাদেশ গ্রন্থে


৭১ শেখ মুজিব বাংলাদেশ : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৩৮০ টাকা

বিজয়ের ৪০ বছর


বাঙালির সহস্র বছরের ইতিহাসে ১৬ ডিসেম্বরের সঙ্গে তুলনীয় একটি দিনও নেইকেননা, ১৯৭১ সালের আগে জাতি হিসেবে আত্ম-অধিকার প্রতিষ্ঠার বিরল অভিজ্ঞতা বাঙালি আর আস্বাদন করেনিকখনো স্বাধীনতার বিভ্রম দেখা দিলেও পরক্ষণেই তা মায়া-মরীচিকা বলেই প্রতিভাত হয়েছেশাসনের দণ্ড হস্তান্তর ছাড়া সে ঘটনাগুলোর বিশেষ তাপর্য জাতি অনুভব করেনিদীর্ঘ অতীতজুড়ে বিদেশি শাসকের পদানত বাঙালির কাছে তাই স্বাধীনতা শব্দের প্রধান অর্থ-পরাধীনতা থেকে মুক্তিপরাধীনতার বিপরীত শব্দ স্বাধীনতাআত্মশাসনের অধিকারই স্বাধীনতার শ্রেষ্ঠ প্রাপ্তিএ কথা সত্য, স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর বিগত ৪০ বছরে বাংলাদেশ লালন করেছে অমিত সম্ভাবনা, আশা ও স্বপ্নহাজারো পিছুটান সত্ত্বেও দেশটির অগ্রগতি বিস্ময়কর
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মূল্যায়ন-স্মারক এ-গ্রন্থ-যা ৪০ বছর পরে এসে দেশসেরা লেখকদের কলমে রৌদ্রচ্ছটায় উচ্চকিত কণ্ঠরূপ পেয়েছে


বিজয়ের ৪০ বছর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরার স্কেচ অবলম্বনে; মূল্য : ২০০ টাকা

১৫ আগস্টের শোকগাথা


দীর্ঘ নয় মাসের প্রাণপণ যুদ্ধে অনেক কালো দিন, অনেক কালো রাতের দেখা মিলেছেশেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর স্বাধীনতার একরাশ রোদ এসে আলোকিত করে পুরো জাতিকেজন্ম হয় বাংলাদেশের, নবজন্ম লাভ করে এ অঞ্চলের গণ-মানুষের অগ্রযাত্রাএই স্বাধীনতাকে যিনি তিলে তিলে সম্পূর্ণতার আকরে গড়ে তুলেছেন, সহস্র বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে যিনি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, তাঁকে ঘিরেই বরং রচিত হয়েছে বাঙালির জীবনের সবচেয়ে দুর্দিনটিসে দিনটির নাম জাতীয় শোক দিবসতারিখ ১৯৭৫ সালের ১৫ আগস্টরক্তনদী বেয়ে নেমে আসা দুঃসময়...
শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মর্মন্তুদ মৃত্যুযন্ত্রণার কথা-ইতিহাস সঠিক তথ্যে ও নির্ভুল বানানে কথা বলে উঠেছে -গ্রন্থে


১৫ আগস্টের শোকগাথা : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : তৌহিন হাসান; মূল্য : ২০০ টাকা

বাংলার অবিসংবাদিত মহানায়ক


বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন অবিসংবাদিত নেতা রাজনীতিবিদ বিশেষ ভূমিকা রেখেছেন এবং যাঁদের স্মরণ করে আমরা কৃতার্থ ও ধন্য হইএর মধ্যে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষভাবে স্মর্তব্যকিন্তু যে-কথা বলা দরকার, তা হলো-ইতিহাস অনুসন্ধানে এই চার নেতার মধ্যে প্রথম তিনজনের অবদানকে খাটো না-করেই কিছু-না-কিছু প্রশ্ন তোলা যায়, তাদের কর্তব্য-পরায়ণতা এবং দেশ ও মানুষের পক্ষে নীতি-নির্ধারণী অনেক সিদ্ধান্ত সম্পর্কেকিন্তু সবাইকে ছাড়িয়ে একজন মাত্র মানুষ, যিনি দেশ ও জনগণের সঙ্গে কোনোদিন কোনো বিষয়ে কোনো প্রকার বেইমানি করেননি-তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানযিনি সবকিছুর ঊর্ধ্বে থেকে বাংলাদেশের মানুষের পক্ষে আজীবন রাজনীতি ও সংগ্রাম করে গেছেনবাহাত্তরে ক্ষমতায়নের পরে প্রশাসনিক স্তরে বেশকিছু দুর্বলতা ও স্বজনদের সুপথে নিয়ন্ত্রণে কিছুটা ব্যর্থতা পরিলক্ষিত হলেও, তিনি কখনো বেইমানদের সঙ্গে হাত মেলাননি, আঁতাত করেননি কোনো দেশদ্রোহী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গেএই সমগ্র জায়গায় তিনি বাংলার মহানায়ক ও অবিসংবাদিত নেতাতাঁকে ঘিরেই এ গ্রন্থ হীরকজৌতি ছড়িয়েছে


বাংলার অবিসংবাদিত মহানায়ক : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১১; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ২৪০ টাকা

ফিরে দেখা ১৫ আগস্ট


রবীন্দ্রনাথ ঠাকুরের কথা : বড় মানুষ হতে হলে, বড় মন লাগেশেখ মুজিবুর রহমান-এর সেই বড় মন ছিলআর ছিল বলেই তাঁর আশ-পাশেই বেইমান, বিশ্বাসঘাতক-মীরজাফরেরা আস্তানা গড়ে তুলতে পেরেছিল; রাতের গোপন আঁধারে আপাতসংগঠিত শক্তির কাছে সপরিবারে নিহত হন এবং ন্যাক্কারজনকভাবে সেইসব কুচক্রী সেনা-সদস্য ও মাথা নত করানোর বহিরাগত শক্তির দ্বারা হত্যাকাণ্ডটি ঘটেছিলআর এর মধ্য দিয়ে বাঙালি জাতি তার পিতৃতুল্য মহামানব বাংলার অবিসংবাদিত মহানায়ককে খুবই দুঃখজনকভাবে হারিয়েছিলদেশপ্রেমিক জনগণ ঐসব ঘাতক-খুনিদের কখনোই ক্ষমা করতে পারে না, ক্ষমা করতে পারে না-তাদের স্বকৃত খুনি ঘোষণাকেওবাঙালি জাতির আরেক কলঙ্কিত অধ্যায় ইনডেমনিটি অধ্যাদেশজারি-যা বাতিলের মধ্য দিয়ে সেইসব আত্মস্বীকৃত খুনিদের বিচারের কাঠগড়ায় শত বাধা-বিঘ্ন পেরিয়ে দাঁড় করিয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছেআর এই ঐতিহাসিক রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি তার কলঙ্কজনক একটি অধ্যায়ের সমাপ্তি দেখতে পেয়েছেএখন যতশীঘ্র সম্ভব বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা; যার মধ্য দিয়ে এই মর্মন্তুদ ঘটনার বিচারের আপাত পরিসমাপ্তি ঘটবেতবু ক্ষত থেকে যাবে অনাদিকাল-প্রতিজন বাঙালি অন্তরেই


ফিরে দেখা ১৫ আগস্ট : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১১; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : ধ্রুব এষ; মূল্য : ২০০ টাকা
সূত্র : http://rokomari.com/book/496

শূন্যদর্শন


শূন্যদর্শন বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে সে তার অস্তিত্বকে জানান দেয়, ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ-যা রূপকথার অন্নজলকামে টানে না, আবার বিজ্ঞানের আধুনিক মানুষও হতে চায় না; বরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়, এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দুয়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি, সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন
বর্ধিত কলেবরে প্রকাশিত শূন্যদর্শন মানুষের শূন্যযাত্রাকে আপ্লুত করবে, চিন্তার বহুবিস্তৃত যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর...


শূন্যদর্শন : আহমেদ ফিরোজ; প্রবন্ধ-গবেষণা (পরিবর্ধিত ২য় সংস্করণ); প্রকাশকাল : একুশে বইমেলা ২০১১; ১ম প্রকাশ : বইমেলা ২০০৫; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১৩৫ টাকা

প্রেম রোগ বিলাস


টিনএজ প্রেমের একটি সাংঘর্ষিক রূপ উঠে এসেছে এই উপন্যাসের গতি অন্বেষায়নায়ক পাভেল চিত্রনাট্যকার ও পরিচালকদুই নায়িকা-চরিত্র দিয়া ও সেবার বয়স পনেরো থেকে একুশমিথিলা চরিত্রটি ত্রয়ী প্রেমের এক বাঁকউপন্যাস বিস্তৃতিতে যুক্ত হয়েছে নাটকপাড়ার আরো অনেক চরিত্রনানা পর্যায়ের সাংস্কৃতিক কর্মীর যোগাযোগ এই জগতের বিভিন্ন অপ্রকাশিত ঘটনাকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেএর মধ্য দিয়ে প্রেম কখনো পূত-পবিত্র ভালোবাসায় রূপস্বর উজ্জ্বল, কখনো রোগে-শোকে পরিতাপিত, কখনো-বা বিলাসে উকীর্ণগল্প ডাঙায় উপন্যাসিকের কলমে উঠে আসছে আরো অনেক সত্য কাহিনী-চরিত্র, প্রগাঢ় অনুভূতির ব্যপ্তিতেতখনি উঠে এসেছে প্রশ্ন : কে থাকছে পাভেলের জীবনে, নাকি তিনজনই বসবে বিয়ের পিঁড়িতে? শেষ পর্যন্ত প্রেম-রোগ-বিলাস রোগ-বিলাস মুক্ত হতে পারবে তো?


প্রেম রোগ বিলাস : আহমেদ ফিরোজ; উপন্যাস; প্রকাশকাল : বইমেলা ২০১০; প্রকাশক : বাতিঘর; প্রচ্ছদ : ডিলান; মূল্য : একশত টাকা